আমরা যারা বাংলাদেশ কৃষি বিশ্বদ্যিালয়ে ১৯৯৬-৯৭ সেশনে ভর্তি হয়েছিলাম, আমাদের বন্ধুত্বের ২৮ বছর পূর্তি হলো ২০২৫ সালে। আমরা বিশ্ববিদ্যালয় ছাড়ার পর ছড়িয়ে পরেছি দেশের ও দেশের বাহিরে বিভিন্ন স্থানে। কতদিন হয়নি দেখা। বিশ্ববিদ্যালয়ের বন্ধুদের আবার আমরা ফিরে পেতে চাই আবার কিছুটা সময় কাটাতে চাই একসাথে।
যেখানে নিজের অনুষদের বন্ধুদের পাশাপাশি হলের বন্ধুদের পাশে পেতে চাই। তাইতো এই মিলনমেলা ২০২৬।
আমাদের এই মিলনমেলা ২০২৬-ই শেষ নয়। আমরা একসাথে একত্রে নিজেদেরকে আরো কাছাকাছি করতে আয়োজন করতে চাই বিভিন্ন ধরনের সামাজিক অনুষ্ঠান বা গড়তে চাই একটি শক্তিশালী প্লাটফর্ম।